পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিকদের ইফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১২ মার্চ/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারের ইফতার অনুষ্ঠানে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদল নেতা মোঃ শামীম হোসেন মন্ডল, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সম্পাদক জালাল উদ্দিন, যুবদল নেতা হারুনুর রশিদ সজল, শ্রমিক নেতা মোঃ ফজলুর রহমান সহ বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































